• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

কম্বাইন্ড ডিগ্রির রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবাকৃবি
১২ আগস্ট ২০২৫, ০৫:৫৩
অ+
অ-
কম্বাইন্ড ডিগ্রির রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রাণিসম্পদ খাতের স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ) চালুর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন।

যৌথ বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কম্বাইন্ড ডিগ্রির রোডম্যাপ ঘোষণা না করা হলে প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের ফার্মগুলোতে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

অন্যায়-নির্যাতনে জড়িত বাকৃবির ১৫৪ জনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের
রেললাইনে কাটা পড়ল বাকৃবির গবেষণায় ব্যবহৃত ২২ ভেড়া
বাকৃবিতে ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বিজ্ঞাপন

এর আগে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, গত এক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও কার্যকর সমাধান মেলেনি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সমাধান না হলে প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। পরে এতে একাত্মতা প্রকাশ করে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়মানববন্ধনশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

মেয়ের জন্য ল্যাপটপ চেয়েছিলেন ওসি, শাস্তি দাবি ব্যবসায়ীদের

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

কলকাতায় চিকিৎসাধীন সাংবাদিক জীমকে বাঁচাতে অর্থের প্রয়োজন

কলকাতায় চিকিৎসাধীন সাংবাদিক জীমকে বাঁচাতে অর্থের প্রয়োজন