• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

‘মুজিববাদের কবর রচনা’—ঢাবি শিক্ষার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৫, ১২:৫০
অ+
অ-
‘মুজিববাদের কবর রচনা’—ঢাবি শিক্ষার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনের জেনারেল সেক্রেটারি (জিএস) অথবা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদপ্রার্থী আহমেদ আল সাবাহ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন; যেখানে তিনি ‘মুজিববাদের কবর রচনা’র কথা বলেছেন। আহমেদ আল সাবাহ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষের এবং মুজিব হলের আবাসিক) শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

এমন ইশতেহার ঘোষণার কারণ জানতে চাইলে আহমেদ আল সাবাহ বলেন, মুজিববাদ কেবল একটি রাজনৈতিক তত্ত্ব নয়, বরং এটি ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো। যা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, পরিবার, আত্মীয়স্বজন ও আওয়ামী লীগীয় ক্ষমতাকেন্দ্রের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মতবাদ রাষ্ট্রকে দলীয়করণ, প্রশাসনে রাজনৈতিক আনুগত্য চাপিয়ে দেওয়া ও ভিন্নমত দমনে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

ঢাবিতে ঔপনিবেশিক শৃঙ্খল মুক্তির ৭৮ বছর উদযাপন 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি
ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন হবে না: প্রধান নির্বাচন কমিশনার

তিনি বলেন, শেখ মুজিবের শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি, খাদ্যসংকট মোকাবিলায় ব্যর্থতা, কালোবাজারি, চোরাচালান ও রাজনৈতিক হত্যা সংঘটিত হয়েছিল। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত হয়ে রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, যা তার ভাষায়– ‘মুজিববাদের স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রূপ’।

বিজ্ঞাপন

সাবাহ বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলেও এই সংস্কৃতি আরও দৃঢ় হয়, যেখানে গুম, খুন, বিরোধীমত দমন এবং হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে। তার দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ মুজিববাদকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ইতিহাস প্রমাণ করেছে মুজিববাদ জনগণের সার্বভৌমত্ব কেড়ে নিয়ে ব্যক্তিপূজা ও ক্ষমতার কেন্দ্রীকরণে রূপ নেয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান দেখিয়েছে, বাংলাদেশ আর এই মতবাদ মেনে নেবে না। এখন আমাদের দায়িত্ব একে পুরোপুরি সমাধিস্থ করা। তাই এমন ইশতেহার দিয়েছি।

এসএআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্ববিদ্যালয়পাবলিক বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ডাকসুনির্বাচনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার