বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। পরে স্ত্রী নাফিসা ইসলাম সাকাফিকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা ঘোষণা করেন।
আরও পড়ুন
তাহমিদ বলেন, ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্যানেল দেওয়া হচ্ছে। তবে যারা মনে করছেন, প্যানেলের বাইরে থেকেও নির্বাচনে জেতার সক্ষমতা আছে, তারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএআর/এমজে
