ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ একাডেমিক এলাকায় সেনিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে শিবির নেতারা এ তথ্য জানান। যেসব স্থানে মেশিন বসানো হবে সেগুলো হলো– টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, কার্জন হল, মোকাররম ভবন ও এফবিএস।
আরও পড়ুন
শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় পাঁচটি স্থানে এই ভেন্ডিং মেশিন বসাচ্ছি। ডাকসু নির্বাচনের সময়ই এই প্রতিশ্রুতি ছিল, তবে আচরণবিধির কারণে তখন বাস্তবায়ন করা যায়নি। এখন থেকে এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ এক বছর ধরে শিক্ষার্থী-কল্যাণে কাজ করার চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় আজ নারী শিক্ষার্থীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের ঘোষণা দিলাম। ডাকসুর তফসিল ঘোষণার সময় আমরা বলেছিলাম একাডেমিক ভবনে যেসব সুবিধা নেই, সেগুলো নিশ্চিত করব। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এসএআর/এসএসএইচ
