বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) সকালে তিনি উপাচার্যের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক মুহসিন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় ১৭টি পর্যবেক্ষণ দিয়েছে। এর মধ্যে চারটি সরাসরি রেজিস্ট্রার সংক্রান্ত বিষয়। তারা জানতে চেয়েছেন, কেন রেজিস্ট্রার অধ্যাপক হয়েও সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, কেন তিনি আবাসিক কর্মকর্তা হয়েও ক্যাম্পাসে থাকেন না, এবং কেন রেজিস্ট্রার সরকারি গাড়ি ব্যবহার করেন। এসব পর্যবেক্ষণ বিবেচনা করে আমি মনে করি, এই পদে আমার থাকা উচিত নয়। তাই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আমি এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। তাই এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছি না।
উল্লেখ্য, চলতি বছরের ২১ মে ড. মুহসিন রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। ছয় মাসের জন্য এই দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করলেন।
এআরবি
