• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. ঢাকা

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার ( ঢাকা)
২৮ অক্টোবর ২০২৫, ০২:৩০
অ+
অ-
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর ও অগ্নি সংযোগের কারণে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আবাসিক হলে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পক্ষে রেজিস্টার মীর আকতার হোসেনের এক স্বাক্ষরিত জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। 

জরুরি নোটিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সিটি ইউনিভার্সিটির ৪টি আবাসিক হলের শিক্ষার্থীদেরকে ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন
রাতভর সংঘর্ষের ঘটনায় যা বলছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে হস্তান্তর, মারধরের অভিযোগ

বিজ্ঞাপন

এর আগে রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে থুথু ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মধ্যে রাতে ওই ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রশাসনিক ভবন ভাঙচুর ও বাসে অগ্নি সংযোগ করে।

লোটন আচার্য্য/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সারাবাংলাবেসরকারি বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে টাউন হল ‘ডিসি পার্ক’ উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় ভিজিএফের চাল না পেয়ে কাঁদলেন অসহায়-দরিদ্ররা

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী

চুয়াডাঙ্গায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা-জ্বরের রোগী