• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
জকসু নির্বাচন

তাড়াহুড়োর মাধ্যমে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায় কমিশন : ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২ নভেম্বর ২০২৫, ১৮:৩৮
অ+
অ-
তাড়াহুড়োর মাধ্যমে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায় কমিশন : ছাত্রদল

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনা, ভোটের সময় পিছিয়ে দেওয়া, নির্বাচনের ৯৬ ঘণ্টা আগ পর্যন্ত ওয়েলফেয়ার কার্যক্রম প্রদানসহ বিভিন্ন বিষয়ে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) দুপুরে উপাচার্যের কনফারেন্স কক্ষে জকসু নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের কাছে এসব প্রস্তাব পেশ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

মতবিনিময় সভায় মেহেদী হাসান হিমেল বলেন, অন্য ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি জকসু নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে খুব তাড়াহুড়ো করছে। তাদের এ তাড়াহুড়োর মাধ্যমে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না যথেষ্ট সন্দেহ হয়। আমরা চাই আমাদেরকেও পর্যাপ্ত সময় দেওয়া হোক নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য।

আরও পড়ুন
ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন জবি ছাত্রদলের 
থিসিসের পাশাপাশি পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে
পদত্যাগের পোস্ট দিয়ে আবার মুছে ফেললেন জবি ছাত্রশক্তির নেতা

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনে ভোট গণনার ক্ষেত্রে অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। একইসঙ্গে ব্যালট পেপারে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নির্বাচনের ৯৬ ঘণ্টা আগ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে।

এসময় শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, প্রশাসনের পূর্বঘোষিত তারিখ ২৭ নভেম্বরেই নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন পিছিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা কখনোই যাবে না। যথাসময়ে যদি নির্বাচনের আয়োজন করতে কমিশন ব্যর্থ হয়, তাহলে নির্বাচন বাস্তবায়ন নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান, কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ, ড. মো. আনিসুর রহমান।

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এমএল/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জামালপুরে মাদকসহ ছাত্রদলের দুই নেতা আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার