• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ছাত্রদল জকসু নির্বাচন পেছাতে চায়, অভিযোগ ছাত্রশক্তির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২ নভেম্বর ২০২৫, ১৮:৪৯
অ+
অ-
ছাত্রদল জকসু নির্বাচন পেছাতে চায়, অভিযোগ ছাত্রশক্তির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের সময়ের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এমন অভিযোগ তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে ‘জকসু নির্বাচনের আচরণবিধি ও স্পোর্টস কার্নিভাল’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, একটি সংগঠন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, আরেকটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন দিতে চাইছে। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা অবাধভাবে অংশ নিতে পারবে, এবং সবাই সমান সুযোগ পাবে। নির্বাচন কমিশন যেন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সময়সূচি ঘোষণা করে এবং কোনো পক্ষের প্রভাবে না পড়ে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যে সাহসী ও নিরপেক্ষ ভূমিকা দেখানোর কথা, আজকের মতবিনিময় সভায় আমরা তা দেখতে পাইনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
তাড়াহুড়োর মাধ্যমে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায় কমিশন : ছাত্রদল
চবি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার, শিক্ষার্থীদের ক্ষোভ

সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, আমরা সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা চাই না যে ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে হঠাৎ নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যদিকে, ছাত্রশিবির দ্রুত নির্বাচন চায়, আর ছাত্রদল সেটি পেছাতে চায় যা নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলছে। জাতীয় নির্বাচন ও জকসু নির্বাচন একই সময়ে পড়লে তা প্রশাসনিকভাবেও চ্যালেঞ্জ তৈরি করবে।

এমএল/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়নির্বাচনছাত্রদল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি