• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

এবার বৈষম্যবিরোধীর সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২ নভেম্বর ২০২৫, ২২:৪৫
অ+
অ-
এবার বৈষম্যবিরোধীর সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী সিয়াম আন নুফাইস। 

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি পাঠান তিনি।

পদত্যাগ পত্রে তিনি লিখেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কিছু কারণবশত আমি আমার এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। আমি সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সবসময় সমর্থন করব এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করব।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে সিয়াম আন নুফাইস বলেন, বিভিন্ন সময়ে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গার সদস্যদের বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়।

আরও পড়ুন
পুনরায় কার্যক্রম চালুর ঘোষণার দিনই বৈছাআ সাধারণ সম্পাদকের পদত্যাগ
তফসিল ঘোষণার আগেই বিএনপিপন্থি ৪ শিক্ষকের পদত্যাগ

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর পূর্ণতা অর্জন হয়নি এবং আমার ব্যক্তিগত নীতি ও দায়িত্ববোধের সঙ্গে এই পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি সম্মানজনকভাবে আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি আন্দোলনের কাজ সঠিক পথে এগিয়ে যাবে এবং সবার জন্য একটি সুস্থ ও স্বচ্ছ কার্যপরিবেশ নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

এমএল/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনজগন্নাথ বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা