• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রংপুর

ব্রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবেরোবি
৪ নভেম্বর ২০২৫, ১৬:২১
অ+
অ-
ব্রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে একত্রিত হয়ে তারা নভেম্বরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান।

এ সময় শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে গেজেট পাওয়া মাত্র ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গেজেট প্রকাশে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে গেজেট প্রকাশের পর শিক্ষার্থীদের দাবি হয়ে ওঠে দ্রুত নির্বাচন আয়োজনের। উপাচার্য মহোদয়ও এ বছরই ব্রাকসু নির্বাচন আয়োজনের আশ্বাস দেন এবং আজকের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতিও দেন। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন বা বিধি সংশোধনের দাবি তুলে একটি মহল নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটিকে বিলম্বিত ও বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আরও পড়ুন
সাংবাদিক ও লেখকসহ চারজনের বিরুদ্ধে ঢাবি শিক্ষিকার মামলা
বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিধি সংশোধনের নামে ব্রাকসু নির্বাচন বানচালের আশঙ্কা, শিক্ষার্থীদের ক্ষোভ

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আইনটি শতভাগ পরিপূর্ণ না হলেও কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে বটে। তবে সেটি নির্বাচন আয়োজনের অন্তরায় নয়। ব্রাকসু প্রতিষ্ঠার পর প্রয়োজনে তা সংশোধন করা যেতে পারে। তাই অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ব্রাকসুর অগ্রযাত্রা তরান্বিত করা হোক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তা না করা হয়, তবে শিক্ষার্থীদের অধিকার তারা নিজেরাই আদায় করে নেবে, কোনো অবস্থাতেই পিছুপা হবে না।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার