• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রংপুর

ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের কমিশন গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকবেরোবি
৪ নভেম্বর ২০২৫, ১৬:৪১
অ+
অ-
ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের কমিশন গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় সদস্যদের সিদ্ধান্তে এ কমিশন গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক।

বিজ্ঞাপন

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

আরও পড়ুন
বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিধি সংশোধনের নামে ব্রাকসু নির্বাচন বানচালের আশঙ্কা, শিক্ষার্থীদের ক্ষোভ
ব্রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এর আগে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন দেওয়া হয় ছাত্র সংসদ বিধিমালায়।

বিজ্ঞাপন

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবির প্রথম অ্যালামনাই সভাপতি শাহেদুল, সম্পাদক সাইফুল

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বেরোবি ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার