• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. কুষ্টিয়া

ইবিতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হলো সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্প

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকইবি
৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯
অ+
অ-
ইবিতে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হলো সুদমুক্ত কর্জে হাসানা প্রকল্প

সুদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা চালু করেছে কর্জে হাসানা প্রকল্প। বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা সায়েদ মুনতাসীরের সার্বিক সহায়তায় শনিবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলসংলগ্ন মসজিদে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী। উপস্থিত ছিলেন কর্জে হাসানা প্রকল্পের পরিচালক সায়েম হোসেন, সহপরিচালক মানিক রহমানসহ আরও অনেকে।

ইসলামী শরিয়া অনুসারে কোনো ধরনের সুদ ছাড়াই শিক্ষার্থীদের কর্জ প্রদান এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের আওতায় বিভাগীয় পরীক্ষার ফি, অসুস্থতা বা বিভিন্ন সমস্যায় পড়া শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি ঋণ দেওয়া হবে।

আরও পড়ুন
আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক : বেরোবি ছাত্রদল
চোখে কিছুই দেখতে পান না, হাতে নিয়ে বলতে পারেন কত টাকার নোট
জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তিসহ ৪ দাবি জবি শিবিরের

বিজ্ঞাপন

প্রকল্পের পরিচালক ও ইবি শিক্ষার্থী সায়েম হোসেন জানান, কর্জে হাসানার ধারণাটি এসেছে পাকিস্তানের একটি ওয়েলফেয়ার সংগঠন আখুওয়াত ফাউন্ডেশন থেকে। ক্যাপিটালিজম ও সোশ্যালিজমের তুলনামূলক পড়াশোনা করতে গিয়ে তিনি সহমর্মিতাপূর্ণ অর্থনীতি ধারণার সাথে পরিচিত হন। আখুওয়াত ফাউন্ডেশনের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম তাকে অনুপ্রাণিত করে। বড় ভাইসম শিক্ষক সাঈদ মুনতাসীরের আর্থিক সহায়তায় এবং লাইট অব কোরআনের তত্ত্বাবধানে এই প্রকল্পের সূচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে একটি সম্পূর্ণ সুদমুক্ত সমাজ গঠনই আমাদের স্বপ্ন যেখানে পুঁজিবাদী অর্থনীতির ঋণ প্রকল্পের মতো কোনো সুদ থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের যেন কোনো এনজিও থেকে সহায়তা নিতে না হয়, সেই ব্যবস্থা তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবি শিক্ষকদের

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ড : দুই শিক্ষকসহ ৩ জন সাময়িক বরখাস্ত

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ড : দুই শিক্ষকসহ ৩ জন সাময়িক বরখাস্ত

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

অতিরিক্ত রক্তক্ষরণেই ইবি শিক্ষিকার মৃত্যু, শরীরে ২০টি আঘাতের চিহ্ন

অতিরিক্ত রক্তক্ষরণেই ইবি শিক্ষিকার মৃত্যু, শরীরে ২০টি আঘাতের চিহ্ন