• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজগন্নাথ বিশ্ববিদ্যালয়
১০ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭
অ+
অ-
তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলের খুনিরা আমার ভাইকে খুন করেছে। আমরা আাশা করেছিলাম ৫ আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাঁদাবাজির রাজনীতি চালু করেছে।”

ইয়ামিন সাদাত নামে একই বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, “মাদক সেবনকে কেন্দ্র করে একজনকে খুনের শিকার হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।”

বিজ্ঞাপন

শিক্ষার্থী রিফাত বলেন, “ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে খুন হতে হলো। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে। আমরা চাই না ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এইরকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।”

আজ বুধবার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এমএল/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না

বললেন রাকসু জিএস আম্মারআগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে