• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
কক্সবাজার-১ আসন

বিএনপির সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন ঢাবি অধ্যাপক মাইমুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ০০:৪৫
অ+
অ-
বিএনপির সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন ঢাবি অধ্যাপক মাইমুল

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান। বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম রয়েছে।

বিজ্ঞাপন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এই একই বিভাগে পড়েছেন সালাউদ্দিন আহমেদও।

ফলে চকরিয়া ও পেকুয়াকে নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে এবার সালাহউদ্দিন আহমেদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাইমুল।

ড. মাইমুল আহসান খান দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাংয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে আসন্ন  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। এরমধ্যে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এসএআর/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না

বললেন রাকসু জিএস আম্মারআগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দেব না

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে