• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের ঘটনাকে ‘মব’ দাবি বিএনপিপন্থি শিক্ষকদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫
অ+
অ-
আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের ঘটনাকে ‘মব’ দাবি বিএনপিপন্থি শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের ঘটনাকে ক্যাম্পাসে মব সৃষ্টি দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাবের শিক্ষকরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিন সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি। জুলাই বিপ্লবের দেড় বছর পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইবিরোধী শিক্ষকদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এ বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছি। এই পর্যায়ে এসে কিছু ছাত্র প্রতিনিধি ও শিক্ষার্থীরা কোনো শিক্ষককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে মবোক্রেসির মাধ্যমে সম্মানহানি করবে এটি আমরা মেনে নেবো না। যদি কোনো শিক্ষক দোষী হয়ে থাকেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়েও আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডাক্তার নিয়োগ যোগ্যতার আলোকে হয়নি। এমবিবিএস ডাক্তাররা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। যেহেতু বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সেহেতু বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার বিষয়ে উপাচার্যের কাছে আহ্বান জানিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং নামে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো রিপোর্ট প্রকাশ করেনি। ফলে রাকসুর ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন সময় বিভাগের সভাপতিদের কাছে গিয়ে বিভাগের শিক্ষকদের খোঁজখবর নিচ্ছেন। এর ফলে ক্যাম্পাসে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা লাঞ্ছনার ভয়ে ক্লাসে আসছেন না। দ্রুত বিষয়গুলোর সুরাহা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সালাহউদ্দিন আম্মারকে মব-সন্ত্রাসী বললো রাবি ছাত্রদল
রাবিতে আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগ, দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্য
আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে তাদের উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন। এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাস নিচ্ছেন এমন তথ্য পেয়ে তিনি তার বিভাগেও যান।

তবে তাকে না পেয়ে দুপুরে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্স ভবনের তিনজন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তারা হলেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ। আওয়ামীপন্থি অন্য তিন ডিন হলেন বিজ্ঞান অনুষদে নাসিমা আখতার, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল বিকেলে আওয়ামীপন্থি ডিনদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। পরিস্থিতি বিবেচনায় বৈঠকে ডিনরা রুটিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আবেদনপত্র উপাচার্যের কাছে জমা দেন।

জুবায়ের জিসান/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়বিএনপিশিক্ষকছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু