• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
১৮ জানুয়ারি ২০২৬, ১৬:২২
অ+
অ-
ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার খুলে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যানার খুলে ফেলার ভিডিও পোস্ট করেন তিনি। 

বিজ্ঞাপন

ওই ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লিখেন, ‘দৃষ্টি আকর্ষণ করেছিলাম সংশ্লিষ্ট শিক্ষককে, ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম, উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম।
ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যতোগুলো উপসর্গ যখনই পাবো শিক্ষকদের তখনই বিরোধিতা করবো।
শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে একেকজনকে পলিটিকাল দালাল বানাইয়া রাখছে।’

এর আগে বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, ‘জিয়া পরিষদের জনৈক সভাপতির ব্যানার দেখলাম। আমি আগেই লিখেছি এনারা পার্ট টাইম শিক্ষক, ফুল টাইম পলিটিশিয়ান, শিক্ষাপন্থি একটাও না। আমি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রচার চালাতে দেবো না, তাই বেলা ২টার মধ্যে এই ব্যানার তুলে নিবেন জিয়া পরিষদ। না হলে ব্যানার আমি তুলে ফেলে দেবো। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নিতে চান সেটার জন্যও আপনাদের স্বাগতম।’

তিনি আরও বলেন, ‘আমি রাবি প্রক্টর মাহবুবুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ভুল কিছু চাইনি শিক্ষার্থী হিসেবে এবং  তারেক রহমান আপনার প্রতি অনুরোধ! আমার ক্যাম্পাসে আমি শিক্ষক রাজনীতি চাই না, আপনার সংগঠনকে নির্দেশনা দিয়ে দেবেন আশা রাখি যে তারা যেনো শুধুমাত্র শিক্ষাপন্থি হয়। ক্যাম্পাসের বাইরে তাদের সকল কার্যক্রম চলুক কিন্তু ক্যাম্পাসের ভেতরে শুধু একটাই পরিচয় একজন সম্মানিত শিক্ষক।’ 

বিজ্ঞাপন

এছাড়া জামায়াতে ইসলামীকেও উদ্দেশ্য করে আম্মার বলেন, ‘অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা, তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি, এমনকি তাদের দলীয় পরিচয় এই ক্যাম্পাসে আমি পাইনি এখনো। আপনারা যে কোনো দল করেন, রাজনীতি করেন তবে সেটা ক্যাম্পাসের বাইরে। আর শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান, কিন্তু এর নেপথ্যে থাকে ভয়াবহ শিক্ষক রাজনীতি, তাই এই শিক্ষক রাজনীতি নিয়ে সবার আগে সোচ্চার হোন। ’

৭৩ এর  অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার না চালানো ও শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার না করার বিষয়টিও ফেসবুক পোস্টে স্মরণ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, এর আগে তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করায় রাজশাহী জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে ব্যানার টাঙান জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার।     

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির ক্রান্তিলগ্নে সব সময় এগিয়ে এসেছে। ১৯৭৩ এর অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার অধিকার দিয়েছে। আমাদের অধিকার আছে রাজনীতি করার। 

ব্যানার স্থাপনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। উনি মারা যাওয়ার পর তারেক রহমানকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাকে অভিনন্দন জানিয়ে একটা ব্যানার টাঙানো হয়েছে–এতে কী এমন ক্ষতি হয়েছে? 

জুবায়ের জিসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাকসুর জিএসনেপালে গণ-অভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

রাবিতে অনুষ্ঠিত হলো রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাকসু জিএসের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা

ফেসবুক কমেন্ট নিয়ে উত্তেজনারাকসু জিএসের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ নেতার বাকবিতণ্ডা