• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস
  2. রাজশাহী

রাকসু জিএসকে মানসিক হাসপাতালে ভর্তি করার দাবি ছাত্রদল নেতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরাবি
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪১
অ+
অ-
রাকসু জিএসকে মানসিক হাসপাতালে ভর্তি করার দাবি ছাত্রদল নেতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়েছেন রাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এ দাবি করেন। 

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শাকিলুর রহমান সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের এই পাগলা কুত্তার কামড়ের হাত থেকে রক্ষা করতে হলে তাকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক অথবা তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হোক। 

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি এই পাগলা কুত্তা, এই কুলাঙ্গার আমাদের কলিজার নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে। যদি তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা না হয়, তাহলে আমরা আগামীতে সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুত থাকবো।  

আরও পড়ুন
ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গতকাল ক্যম্পাসে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির ব্যানার খুলে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। এ ঘটনাকেই কেন্দ্র করে আজ এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদল।

জুবায়ের জিসান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলরাজশাহী বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ছাত্রদলে নেতৃত্ব পরিবর্তনের অপেক্ষা, কাউন্সিলে নির্বাচনের গুঞ্জন

ছাত্রদলে নেতৃত্ব পরিবর্তনের অপেক্ষা, কাউন্সিলে নির্বাচনের গুঞ্জন