• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয় : জাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকজাবি
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১
অ+
অ-
জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয় : জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে– বিভিন্ন গণমাধ্যমে দেওয়া ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের এমন বক্তব্যকে অসত্য বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসন ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য অসত্য বলে উল্লেখ করে।

এতে বলা হয়, সম্প্রতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বিভিন্ন গণমাধ্যমে ‘জাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং দেখেছি’ শীর্ষক বক্তব্য দেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানাচ্ছে যে, জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অধ্যাপক নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয়।

আরও পড়ুন
স্বামী-ছেলেসহ জাবি’র সাবেক উপাচার্য ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল
জাকসু নির্বাচন চলাকালে মারা যাওয়া শিক্ষিকার নামে সিনেট ভবনের নামকরণ

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন চলাকালীন কোনো প্রার্থীর পোলিং এজেন্ট কিংবা উপস্থিত শতাধিক গণমাধ্যম প্রতিনিধির পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। তবে নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি অভিযোগ পাওয়া গেলে, সেগুলো নিষ্পত্তির লক্ষ্যে উপাচার্য ও জাকসুর সভাপতি গঠনতন্ত্র অনুযায়ী একটি আপিল বোর্ড গঠন করেন। ওই বোর্ড উত্থাপিত সব অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অবহিত করে। এতে করে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, লিখিত অভিযোগ দায়েরের সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কোনো লিখিত অভিযোগ না দিয়ে গণমাধ্যমে জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন। এমন বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং অপ্রত্যাশিত ও দুঃখজনক বলেও মন্তব্য করে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ