বিজ্ঞাপন

বেরোবি ছাত্রদলের উদ্যোগে ৫ হাজার শিক্ষার্থী নিয়ে গণ-ইফতার

বেরোবি ছাত্রদলের উদ্যোগে ৫ হাজার শিক্ষার্থী নিয়ে গণ-ইফতার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শ‌ওকাত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এম মুসা, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবি ডনসহ বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এম এম মুসা বলেন, আল্লাহ কুরআন নাযিল করেছেন সমস্ত মানুষের হেদায়েত ও কল্যাণের জন্য অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত মানুষের হেদায়েতের জন্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেই কুরআনের সম্মানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় আয়োজন করেছে বলে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সকলকে উদ্বাত্ত আহ্বান জানাই, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কুরআন নিজে বুঝে পড়ার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ রাষ্ট্র প্রত্যেকটি জায়গায় কোরআনের আলোকে ও সিরাতের আলোকে জীবন গঠন করা এবং পরিচালনা করা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শ‌ওকাত আলী বলেন, আমাদের ছাত্রদের আয়োজন দেখে মনে হচ্ছে, তাদের দিয়ে সুন্দরভাবে এ ধরনের আয়োজন সম্ভব। আমরা সামনের দিনে ছাত্রদের দিয়ে এমন আয়োজন করব। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যা যা করা দরকার, তা করতে বদ্ধপরিকর। এসময় তিনি সকল শিক্ষার্থীকে অগ্রিম ইদের শুভেচ্ছা জানান। 

রিপন শাহরিয়ার/এসএইচএ