• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:৫০
অ+
অ-
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আজ (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের একদল শিক্ষার্থীও মিছিলে অংশ নেন। মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা  “শিক্ষা আর ছাত্রলীগ একসাথে চলে না”, “লীগ আর গণতন্ত্র একসাথে চলে না”, “লীগ আর স্বাধীনতা একসাথে চলে না”, ইত্যাদি স্লোগান দেন। 

সমাবেশে ঢাবি ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাস্সির বলেন, “৫ আগস্ট পরবর্তী বাংলাদেশেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। সেহরির পরবর্তী সময়ে সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে।” তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির কিছু নেতা নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় দলটির অফিস খুলে দিতে সহায়তা করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে।

বিজ্ঞাপন

আব্দুল কাদের বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ বা ‘খুনি লীগ’ ন্যায়ের সঙ্গে কখনোই সমঝোতা করে না। আমরা যখন ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছি, তারা সেটিকে দুর্বলতা ভেবে নিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে আজ সাইফুল্লাহর বাড়িতে হামলা চালানো হয়েছে। আগামীকাল আপনার-আমার বাড়িতেও হামলা হতে পারে।”

আরও পড়ুন
চবির ২ হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেতের ইফতার
শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা
বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন বলেন, “রাষ্ট্রের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা সকলের নিরাপত্তা চাই। জুলাই যোদ্ধাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।”

বিজ্ঞাপন

এসএআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় ছাত্রশক্তি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

Google News
ঢাবির কবি সুফিয়া কামাল হলে এআই প্রশিক্ষণ কর্মশালা

ঢাবির কবি সুফিয়া কামাল হলে এআই প্রশিক্ষণ কর্মশালা

জকসু নির্বাচন : ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন : ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা