• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ২০:৩৭
অ+
অ-
জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

অমর একুশে বইমেলা ২০২৬-এর মূল কেন্দ্রবিন্দু বাংলা একাডেমি প্রাঙ্গণ। এবার এই ঐতিহ্যের চত্বরে পাঠকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত সৃজনশীল প্ল্যাটফর্ম দল দীপশিখা-র স্টলটি। 

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যানের ভিড় ঠেলে যারা একাডেমির মূল প্রাঙ্গণে প্রবেশ করছেন, তাদের অনেকেরই গন্তব্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস ও আদর্শের এই বিশেষ সংগ্রহশালা।

জাতীয়তাবাদের ইতিহাস ও দর্শনের সমাহার

দল দীপশিখা-র স্টলটিতে পা রাখলে প্রথমেই চোখে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা নিয়ে লেখা বইয়ের সারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি থেকে শুরু করে দলের গঠনতন্ত্র, আদর্শ এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভূমিকা নিয়ে অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ এখানে স্থান পেয়েছে। তরুণ প্রজন্মের পাঠকদের কাছে দলের মূল চেতনা পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টাল ফাইনালস ২০২৫ এ এআইইউবির কৃতিত্ব
জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টলটির প্রধান আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বইয়ের বিশাল সমাহার। তাঁদের রাজনৈতিক জীবন, দীর্ঘ আপসহীন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁদের ত্যাগকে কেন্দ্র করে লেখা বইগুলো পাঠকদের প্রবল কৌতূহল জাগাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর চিন্তা-ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনাসমৃদ্ধ বেশকিছু বইও এই স্টলে দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের সম্পর্কে জানাতে তাদের এই স্টলে অবশ্য ছাত্রদলের নিজস্ব ত্রৈমাসিক ম্যাগাজিন দল-দীপশিখা'সহ আরও ৩টি পৃথক নিজস্ব প্রকাশনাও পাঠক এবং দর্শনার্থীদের কাছে উপস্থাপন করছে। 

বইমেলার স্টল এবং সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে দল-দীপশিখা স্টলের অন্যতম প্রধান আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, "বাংলা একাডেমি প্রাঙ্গণ আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা চেয়েছি এই পবিত্র প্রাঙ্গণে শহীদ জিয়ার দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন ত্যাগ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের সঠিক ইতিহাসসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিজস্ব ৪ টি প্রকাশনা মানুষের কাছে তুলে ধরতে। বিশেষ করে যারা নতুন পাঠক, তারা যাতে সঠিক তথ্য ও আদর্শ সম্পর্কে জানতে পারেন। একইসঙ্গে, মুক্তবুদ্ধি-জ্ঞানচর্চা-সৃজনশীলতাসহ বই পড়া-লেখা কিংবা গবেষণাকে ধারণ ও উৎসাহ প্রদানই আমাদের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

মেলায় আসা দর্শনার্থী সাইদ কবির তিনু জানান, বাংলা একাডেমি প্রাঙ্গণে এমন একটি সমৃদ্ধ স্টল দেখে ভালো লাগছে। বিশেষ করে খালেদা জিয়াকে নিয়ে অনেক নতুন বই এসেছে, যা সমকালীন রাজনীতির ইতিহাস বুঝতে সহায়ক হবে।

মোহাম্মদ মিয়ারাজ ও সিয়াম মুন্সি দুইবন্ধু এসেছিলেন বইমেলা ঘুরতে তাদের কাছে অনুভূতি জানতে চাইলে বলেন বইয়ের পাতায় বেঁচে থাকে আদর্শ, আর সেই আদর্শই পথ দেখায় তরুণ প্রজন্ম ও আগামীর বাংলাদেশকে।

২০২৬ সালের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে দল দীপশিখা-র এই উপস্থিতি কেবল বইয়ের প্রদর্শনী নয়, বরং এটি দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার এক বলিষ্ঠ প্রকাশ হিসেবে গণ্য হচ্ছে। কেননা স্টলটিতে আয়োজকরা মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও গর্বের লাল-সবুজের জাতীয় পতাকার মাহাত্ম্য খুব নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন তাদের স্টলের উপস্থাপন শৈলী ও সাজ-সজ্জায়। 

এসএআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়একুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’