বিজ্ঞাপন

জাবি শিক্ষার্থী হত্যা : আসামি ফাহিমকে কারাগারে রাখার নির্দেশ

অ+
অ-
জাবি শিক্ষার্থী হত্যা : আসামি ফাহিমকে কারাগারে রাখার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমীন জাহানকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৭ মার্চ) তাকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফাহিমকে কারাগারে আটকে রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ২৪ মার্চ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সাভারের ইসলামনগর (বিশ্ববিদ্যালয় সংলগ্ন) এলাকার একটি বাসা থেকে শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ ওই রাতেই ঢাকা কলেজের ছাত্র ফাহিমকে গ্রেপ্তার করে।

সাব্বির/