চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান ও অধ্যাপক ড. পারভীন আক্তার পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের পদত্যাগপত্র এসে পৌঁছেছে। দুজনই প্রক্টর অফিসে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার কাছে দুজন সহকারী প্রক্টরের পদত্যাগপত্র এসেছে। আমি সেগুলো প্রসিড করছি।
মো. বজলুর রহমান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি পদত্যাগপত্রে একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। আর ড. পারভীন আক্তার উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
জানতে চাইলে অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, আমি শহরে থাকি আর একাডেমিক ব্যস্ততা রয়েছে। এজন্য সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।
অধ্যাপক ড. পারভীন আক্তার বলেন, আমি অসুস্থ। ডাক্তার আমাকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। তাই আমি পদত্যাগ করেছি।
আতিকুর রহমান/এসএইচএ
