বিজ্ঞাপন

জবির নতুন প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন

অ+
অ-
জবির নতুন প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন। বর্তমান প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে গত ১৬ মার্চ অধ্যাপক ড. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হয়ে উপাচার্যের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রইস উদ্দিন।

বিজ্ঞাপন

এমএল/বিআরইউ