বিজ্ঞাপন

চারুকলায় শুরু বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি

অ+
অ-
চারুকলায় শুরু বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল আয়োজনের এই প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সোমবার (৩০ মার্চ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

বিজ্ঞাপন

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টর, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিল্পীরা। এ সময় পুরো অনুষদজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে সাফল্যমণ্ডিত করতে এরইমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

এসএআর/জেডএস

বিজ্ঞাপন