বিজ্ঞাপন

গুচ্ছ 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ, পাসের হার ৬৬ শতাংশ

অ+
অ-
গুচ্ছ 'সি' ইউনিটের ফলাফল প্রকাশ, পাসের হার ৬৬ শতাংশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের 'সি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার পাসের হার ৬৬ শতাংশ। যেখানে ১৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ এর বেশি নম্বর পেয়ে ১২ হাজার ৯৭৮ জন উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছন।

পরীক্ষার্থীরা জিএসটি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে পিন ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন।

গত শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৩০ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

বিজ্ঞাপন

এসএইচএ