বিজ্ঞাপন

বেরোবির হলে বাড়ছে চুরির ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অ+
অ-
বেরোবির হলে বাড়ছে চুরির ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে সম্প্রতি চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

গত ১৬ মার্চ প্রায় দেড় লাখ টাকা মূল্যের নেটওয়ার্ক সুইচ চুরি, প্রতিনিয়ত শিক্ষার্থীদের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র হারানোর ঘটনা ঘটছে। চলতি মাসেই ৪টি চুরির অভিযোগ পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। 

ভুক্তভোগী শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী মো. রফিক জানান, আমার ল্যাপটপ চুরি হয়েছে এসব গার্ডদের অবহেলার কারণে। প্রভোস্ট বডি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এসব বিষয় কোন উদ্যোগ বা আশ্বাস ও দেওয়া হয়নি। এমনকি কোনো তদন্তের রিপোর্টও জানায়নি তারা (প্রশাসন)।

আরেক ভুক্তভোগী বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, আমি এক দরিদ্র পরিবারের সন্তান। আমি টিউশন করে নিজের খরচ চালানোর পাশাপাশি কিছু টাকা জমিয়ে একটি সাইকেল কিনেছিলাম। সাইকেলটি তালাবদ্ধ করে হলের গ্যারেজে রাখি। কিন্তু গত পরশুদিন (২৯ মার্চ) সকাল ১০টা ৮ মিনিটে আমার সাইকেলটি হলের গ্যারেজ থেকে চুরি হয়। আমি হল প্রভোস্ট বরাবর  অভিযোগ দিলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন মাস্ক ও ক্যাপ পরিহিত ব্যক্তি সাইকেলটি চুরি করে নিয়ে যায়। এখন আমি টিউশনেও যেতে পারছি না। এমন অবস্থায় আমি আমার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েও হতাশায় ভুগছি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বেরোবি প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, আমাদের ক্যাম্পাসে ২০ জন আনসার। তাই হলগুলোতে দেওয়া সম্ভব হয়নি। আমরা আনসারের চাহিদা দিয়েছি। হলগুলোতে প্রতি আট ঘণ্টা পরপর দুজন করে নিরাপত্তা প্রহরী থাকে। আমি প্রক্টর হ‌ওয়ার পর দেড় বছরে চারবার পিসি-এপিসি অর্থাৎ আনসার প্রধান, উপ প্রধানদের পরিবর্তন করেছি। তিন চারদিন থেকে দুই হলেই কাজ চলছে আমাদের।  রিপোর্ট কাল পরশু জমা দিবে, দিলেই বোঝা যাবে কারা জড়িত। 

রিপন শাহরিয়ার/এসএইচএ