ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ বছর ‘ডি’ ইউনিটের চারটি বিভাগের ৩৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনে ৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। যা মোট আবেদনের ৯২.৫ শতাংশ।
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরীক্ষা গ্রহণে কোনো ধরনের সমস্যা হয়নি।
প্রসঙ্গত, ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। প্রতিবছরই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে এ ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।
বিজ্ঞাপন
এসএইচএ
