বিজ্ঞাপন

বেরোবিতে শুরু শহীদ আবু সাঈদ ব‌ইমেলা, উদ্বোধনে তার বাবা

অ+
অ-
বেরোবিতে শুরু শহীদ আবু সাঈদ ব‌ইমেলা, উদ্বোধনে তার বাবা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ স্মৃতি স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত  'শহীদ আবু সাঈদ' ব‌ইমেলার উদ্বোধন করেছেন তার পিতা মকবুল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী। 

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি প্রশাসন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী এই ব‌ই মেলার উদ্বোধন করা হয়। চলবে আজ ১২ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। 

উদ্বোধন শেষে শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন বলেন, বইমেলা যেন আরও দীর্ঘজীবী ও বেশি বেশি হয়। যেন ডাক পড়ে যায় এখানে বইমেলা হচ্ছে। প্রতিবছরই যেন এই বইমেলা আয়োজন করা হয়।

এসময় তিনি আবু সাঈদের জন্য দোয়া চেয়ে বলেন, আবু সাঈদের সহপাঠীসহ যারা আছেন, আপনারা সকলেই দোয়া করবেন যেন আবু সাঈদ জান্নাতবাসী হয়। 

বিজ্ঞাপন

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী বলেন, আমি সত্যি আনন্দিত এবং গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা এ ধরনের কাজে তারা নিজে থেকেই সবগুলো করছে। শহীদ আবু সাঈদের যে আত্মাহুতি, আন্দোলনের যে ভূমিকা, তার যে স্লোগান ছিল; কোটা নয় মেধা বৈষম্যবিরোধী আন্দোলনে যে সোচ্চার ভূমিকা পালন করেছিল তার আলোকচিত্রগুলোও আমরা এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, এদেশে এরকম একটি ঘটনা ঘটেছিল। 

রিপন শাহরিয়ার/এসএইচএ