বিজ্ঞাপন

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘ফ্রেশম্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম (ওআরই ১০১)’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্প্রিং ২০২৫, সামার ২০২৫ ও স্প্রিং ২০২৬ সেমিস্টারের সিইএন-৮৪-এ, সিইএন-৮৫-এ এবং সিইএন-৮৬-এ ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত সততার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. বি. সি. বসাক, এমিরেটাস অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ফারহানা চৌধুরী। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভাগের একাডেমিক কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শৃঙ্খলা, গবেষণা, কারিগরি জ্ঞান এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।