বিজ্ঞাপন

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে ‘ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ’-এর আওতায় ‘দ্য ওয়ার্ল্ড অফ অ্যাটমস অ্যাট দ্য অ্যাটো-সেকেন্ড টাইম স্কেল’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন ২০২৬ তারিখে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী এবং সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাটমিক ফিজিক্সের অধ্যাপক ড. অ্যান ল’হুইলিয়ার। ওয়েবিনারে তিনি অ্যাটো-সেকেন্ড ফিজিক্সের উদীয়মান ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং আল্ট্রাফাস্ট লাইট পালস ব্যবহার করে পরমাণু ও অণুর মধ্যে ইলেকট্রনের গতি কীভাবে পর্যবেক্ষণ করা যায়, তা ব্যাখ্যা করেন। অত্যন্ত আকর্ষণীয় এই সেশনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এআইইউবির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন।

সমাপনী বক্তব্যে এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম সম্মানিত বক্তাকে তাঁর অনুপ্রেরণাদায়ক উপস্থাপনা এবং বৈশ্বিক বৈজ্ঞানিক অগ্রগতিতে অনন্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এই লেকচারটি জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার পাশাপাশি একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি এআইইউবি-এর অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে।

এমএন

বিজ্ঞাপন