বিজ্ঞাপন

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

দীর্ঘদিন ধরে পদোন্নতি বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে কর্মবিরতির কর্মসূচির চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে এক সপ্তাহের জন্য স্থগিত করেছে কর্মকর্তারা।

মঙ্গলবার (​৯ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

​এসময় কর্মকর্তাদের পক্ষে সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন মিঠু বলেন, আজ আমরা রেজিস্ট্রারের সাথে আলোচনা করেছি। প্রশাসন থেকে আমাদের জানিয়েছে অতি দ্রুত আপগ্রেডেশনের বিষয়টি সুরাহা করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ঘোষিত যে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি, তা আজ থেকে স্থগিত করব। 

তিনি বলেন, উপাচার্য মহোদয়ের মৌখিক আশ্বাসে আমরা আমাদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করছি। যদি এই সময়ের মধ্যে দেখি কাজ হচ্ছে না; তাহলে আমরা সকলে মিলে বসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, মোছা. খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব, একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম প্রমুখ। 

রিপন শাহরিয়ার/এসএইচএ