সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ও মিলনমেলা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।
আয়োজক কমিটি জানিয়েছে, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এবং উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ, ব্যাচভিত্তিক পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনসংক্রান্ত আলোচনা, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকরা জানান, মিলনমেলার মূল উদ্দেশ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বন্ধন সুদৃঢ় করা এবং কলেজের উন্নয়ন কর্মকাণ্ডে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করা।
অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধন করা যাবে gbcreunion.com ওয়েবসাইটে।
এমএইচএন/বিআরইউ
