ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে হাইতির জালে তিন গোল দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ব্রাজিল সমর্থকরা। বড় ব্যবধানে আজ ব্রাজিল জয় পাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
আব্দুর রহমান নামে এক ব্রাজিল সমর্থক জানান, আজ বড় ব্যবধানে ব্রাজিল জয় পাবে। শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলছে। অফসাইডের কারণে একটি গোল বাতিল না হলে এখন তিন-শূন্য গোলে এগিয়ে থাকত ব্রাজিল।
আরও পড়ুন
সাজিদ নামে আরেক ব্রাজিল সমর্থক বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আজ কমপক্ষে পাঁচ গোলে জয় পাবে ব্রাজিল। নেইমার না থাকায় কিছুটা অভাব বোধ করছি। তারপরও কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র শুরু থেকেই যে খেলা দেখিয়ে যাচ্ছেন, তাতে জয়ের ব্যবধান অনেক বড় হবে বলে মনে করি।
এমএল/এমএসএ
