বিজ্ঞাপন

রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব, সাধারণ সম্পাদক জিসান

রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব, সাধারণ সম্পাদক জিসান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুবকে সভাপতি ও ঢাকা পোস্টের প্রতিনিধি জুবায়ের জিসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক।

কমিটির অন্য সদস্যরা হলে- সহসভাপতি মারুফ হোসেন মিশন (ডেইলি ক্যাম্পাস ও মানবজমিন), মিরাজ আফ্রিদি (দৈনিক ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক আবু ছালেহ শোয়েব (এনটিভি ও দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ ফজলে রাব্বি পরশ (দৈনিক নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম (দৈনিক আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম মীর তুহিন (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আবু বকর অনিক (দৈনিক মানবকণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন (এশিয়া পোস্ট)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব উদ্দিন (মানবকণ্ঠ মাল্টিমিডিয়া), সামিয়া আক্তার (বাণিজ্য বার্তা) ও রাফাসান আলম (জাগরণ নিউজ)।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার, বিদায়ী সভাপতি মনির হোসেন মাহিন এবং সাবেক সভাপতি ও মানবজমিনের রাজশাহী ব্যুরোপ্রধান ডালিম হোসেন শান্ত।

কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।

জুবায়ের জিসান/আরএআর