বিজ্ঞাপন

চবিতে ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

চবিতে ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। এ ছাড়াও ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় এসব সিন্ধান্ত নেওয়া হয়েছে। সভায় হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও ফাইন্যান্স কমিটি সচিব জনাব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা অনুমোদন করা হয়।

সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য-শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। 

ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের যৌথ সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, সিন্ডিকেট সচিব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরএআর