World Cup Football Field

বিজ্ঞাপন

বড় পর্দায় বিশ্বকাপ, বেরোবিতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

বড় পর্দায় বিশ্বকাপ, বেরোবিতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ (আর্জেন্টিনা বনাম মিশর) প্রদর্শন উপলক্ষে সাময়িকভাবে সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময়ে সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ বেরোবি প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বড়পর্দায় (এল‌ইডি স্ক্রিন) দেখানো হচ্ছে। সম্প্রতি হাজারো দর্শণার্থীর ব্যাপক উপস্থিতি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপন শাহরিয়ার/এএমকে