বিজ্ঞাপন

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে  ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এই অনুমোদিত কমিটি ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম বলেন, আমরা পূর্ণাঙ্গ কমিটি পেয়ে আনন্দিত। রাকিব ভাই, নাসির ভাই ও মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পরীক্ষিত, ত্যাগী ও যোগ্য শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সব কাজ করে যাবে বেরোবি ছাত্রদল।

এদিকে নবগঠিত ৯৪ সদস্যবিশিষ্ট কমিটিতে ১২ জনকে সহসভাপতি, ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সহসাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহসাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

১২ জন সহসভাপতি হলেন— মো. সজীব মিয়া, মো. নাইমুল ইসলাম নিরব, মো. শাহরিয়ার ফেরদৌস স্মরণ, মো. রাকিব আহমেদ, মো. আশিকুর রহমান, কাজী মোনায়েম মাহিন, মো. আলমগীর, মো. সাকিব আল নাইম, মো. আহসান হাবিব, মো. ওয়াহিদুর জামাল, মেহেদী হাসান ও সবুজ কুমার (আদিত্য)।

২৫  জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন— মো. জাকির সরকার জীম, মো. ইসমাইল হোসেন, মোছাব্বির হোসেন সাগর, মাহিন আহমেদ, মো. সালমান ইমতিয়াজ সাকিব, মো. সিফাত আব্দুল্লাহ, মো. সুজন মিয়া, মো. তারেক হোসেন, তানভীর আহমেদ, শামীম জাহান হিরণ, মো. রুহুল আমিন সরকার, মো. আশিদুল ইসলাম আশিক, সামছুল আলম সৃজন, মো. জাহিদ হাসান, মো. সাকিব হোসাইন, শাহনেওয়াজ সিয়াম, সিহাব আহমেদ রায়হান, মো. জিহাদ মন্ডল, হাসিবুল হোসেন শান্ত, মো. ফারহান ফারুকী, মো. সাদিকুল্লাহ রাহি, শরিফুল ইসলাম, মাহফুজ হোসেন, মো. ফয়সাল ইকবাল ও মো. আরিফুল ইসলাম।

১১ জন সহসাধারণ সম্পাদক হলেন— মো. শাফায়েত হোসেন শুভ, মো. শাহরিয়ার অপু, মো. মুজাহিদ ইসলাম, মো. রাজিব মাহমুদ, শরিফুল ইসলাম, মো. শুরুজ্জামান শুভ, মো. রাসেল মিয়া, মো. ফুয়াদ ইসলাম রাব্বিল, মো. আরিফিন রহমান, মো. সাইদুল ইসলাম সুমন ও মো. শাহাজালাল ইসলাম।

কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ছয়জন। তারা হলেন— রনক মোহাম্মদ লিখন, তুহিন মিয়া, মো. শামীম হোসেন, মো. রাকিবুল হাসান সৌরভ, মো. রাজু আহমেদ ও মো. মিনার হোসেন নয়ন।

উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর বেরোবি শাখা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। কমিটির অন্যান্য সদস্য ছিলেন- সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহসভাপতি মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা এবং ছাত্রীবিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশি।

আংশিক কমিটি গঠনের ৩০ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সাত মাস প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ কমিটি।

রিপন শাহরিয়ার/আরএআর