চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াতে অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় আগামীকাল (রোববার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। তবে, এদিন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্লাসগুলো যথারীতি চলবে।
শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াতের অনিশ্চয়তা সম্পূর্ণ দূরীভূত না হওয়ায় আগামীকাল (রোববার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ যথারীতি চলবে।
প্রসঙ্গত, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে যাতায়াতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকালের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মো. সারওয়ার হোসেন/এসএইচএ
