বিজ্ঞাপন

মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ধুলোমাখা আয়না’

মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ধুলোমাখা আয়না’

তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’ লাভ করেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। একজন সাধারণ মানুষের জীবন কীভাবে মাত্র এক মুহূর্তের সিদ্ধান্তে সম্পূর্ণ বদলে যেতে পারে এবং তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে পড়তে হয়, তা এই চলচ্চিত্রের মূল আলেখ্য।

গত ৭ জুলাই চলচ্চিত্রটি প্রকাশিত হয়। মাশরাফি সজীবের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গ্লোবাল ইন্ডি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং আমাদের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে।

এফ নাইন ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বিভাগের শিক্ষার্থী শেখ সায়েম হোসেন, মানিয়া সাদিয়া, মিনহাজ উদ্দিন নাকিব এবং নেসার আহমেদ। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ছিলেন এম সাইফুর রহমান এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছেন মো. জাহিদুল ইসলাম।

ওএফএ/আরএফ

বিজ্ঞাপন