বিজ্ঞাপন

ঢাবি অ্যালামনাই ৯৯-২০০০ এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু

ঢাবি অ্যালামনাই ৯৯-২০০০ এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’ এর রজত জয়ন্তী উৎসব উদযাপনের প্রস্তুতিমূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে উপাচার্যের কার্যালয়ে সম্প্রতি ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে অ্যালামনাই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

এ সময় ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৯৯৯-২০০০ সেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সিলভার জুবিলি উৎসবের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেশে ও বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ সেশনের সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এসএএস