World Cup Football Field

বিজ্ঞাপন

৯০ মিনিটে গোল দিতে পারেনি আর্জেন্টিনা, হতাশায় মুহসীন হল মাঠের ভক্তরা

৯০ মিনিটে গোল দিতে পারেনি আর্জেন্টিনা, হতাশায় মুহসীন হল মাঠের ভক্তরা

বিশ্বকাপ ফুটবলের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে না পারায় হতাশা নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে জড়ো হওয়া হাজারো ফুটবলপ্রেমীর মধ্যে। তবে গোল না হলেও ম্যাচজুড়ে উত্তেজনার কমতি ছিল না। দফায় দফায় আক্রমণ চালিয়ে স্পেন আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দল।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করতে মুহসীন হল মাঠে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী। খেলা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কারও গায়ে আর্জেন্টিনার জার্সি, আবার কেউ স্পেনের পতাকা ও জার্সি নিয়ে হাজির হন প্রিয় দলের সমর্থনে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্পেনকে। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইউরোপের দলটি। বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে ব্যর্থ হয় স্পেনের ফরোয়ার্ডরা। অন্যদিকে আর্জেন্টিনাও পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

প্রতিটি আক্রমণে মুহসীন হল মাঠে দর্শকদের মধ্যে তৈরি হয় শ্বাসরুদ্ধকর উত্তেজনা। স্পেনের আক্রমণে উদ্বিগ্ন হয়ে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা, আবার আর্জেন্টিনার প্রতিআক্রমণে গর্জে ওঠে পুরো মাঠ। কিন্তু গোলের অপেক্ষা আর শেষ হয়নি নির্ধারিত সময়ে।

এসএএ/এমএন