বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক

গণতন্ত্র রক্ষায় ঢাবি শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়াতে হবে

গণতন্ত্র রক্ষায় ঢাবি শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়াতে হবে

আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন, কোনোভাবেই গণতন্ত্রের এ যাত্রা যেন ব্যাহত না হয় সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঢাল হয়ে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।

সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, গণতন্ত্র একটি সোনার হরিণ। দীর্ঘদিন বারবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাদদেশ থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য। কিন্তু আবার ভুলের কারণে সেই গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের শাসন আমলের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সবশেষ জুলাইয়ের গণ-অভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক অর্জনে এ বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করেছে।

বাংলাদেশকে পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং জনগণের কল্যাণে কাজ করবে—এমন নতুন নেতৃত্ব গড়ে তোলারও তাগিদ দেন তিনি।

বিরোধীদলের প্রতি ক্ষোভ প্রকাশ করে ডিএনসিসি প্রশাসক বলেন, মাত্র কয়েক মাস হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে এ দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। ইতোমধ্যে তিনি অনেক উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করেছেন। কিন্তু বিরোধী দল সেদিকে না তাকিয়ে কীভাবে একটা হট্টগোল পাকাবে, আবার সেই পূর্বের অবস্থায় দেশটাকে ফিরিয়ে নিয়ে যাবে, সেটাতেই তারা ব্যস্ত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করলেও, দেশের বর্তমান প্রেক্ষাপটে তা-ও পর্যাপ্ত বা যথেষ্ট নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে—আজকের এই পরিস্থিতির সৃষ্টি কারা করেছে? বিগত সরকার যদি শুরু থেকেই এ বিষয়ে সচেতন হতো বা দৃষ্টি দিত, তবে আজকের এমন অবস্থায় পড়তে হতো না। তবে আমরা বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বরে এই গাছ রোপণ করা হবে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই আমরা গাছ লাগাব। কারণ পরিবেশ রক্ষায় সবুজায়নের কোনো বিকল্প নেই।

এমএল/এমএন