বিজ্ঞাপন

জবির বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে ৪১ সদস্যের কমিটি

জবির বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে ৪১ সদস্যের কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১ আগস্ট) বিভাগের নাট্যকার মমতাজ উদ্দীন আহমেদ মাল্টিমিডিয়া কক্ষে বাংলা বিভাগ অ্যালামনাই সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা, অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক ড. মাহবুবুল হক, সোনিয়া পারভীন, অ্যালামনাই আজাদ নোমান, ড. মুহাম্মদ জমির হোসেন, শাহানা আক্তার, মো. মাইনুল ইসলাম, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, শামসুদ্দিন দিদার, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মো. আব্দুর রশিদ, মিজানুর রাতুল হাসান, মো. আতিকুর রহমান, শামসুল আরেফিন ও মাহফুজা আক্তারসহ অন্যান্য অ্যালামনাই।

সভায় উপস্থিত অ্যালামনাইদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিভাগের অ্যালামনাই শামসুদ্দিন দিদারকে আহ্বায়ক এবং মো. মিজানুরকে (রাতুল হাসান) সদস্যসচিব করে আগামী ছয় মাসের জন্য ৪১ সদস্যবিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জমির হোসেন, মো. মাইনুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন মঈন, মো. রতন খান, মো. কামরুজ্জামান, শারমিন সুলতানা, মাহফুজা আক্তার ও মশিউর রহমান; কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান এবং সদস্য কামাল আহমেদ, গোলাম কিবরিয়া, মাহমুদা খাতুন, বেলায়েত হোসেন, শাহ আল মামুন, রাশেদ আহমেদ, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, মেহেদী হাসান পলাশ, মারুফা আকতার মীম, মো. আব্দুর রশিদ, মৌসুমী আক্তার, সাইফুল্লাহ আল মামুন, আইভি ইয়াসমিন, মো. হারুন অর রশিদ, সৌরভ সাহা, মো. সোলাইমান হোসেন, শামসুল আরেফিন, মোস্তাকিম বিল্লাহ, সাবরিন সীমা, আশিক বিল্লাহ, সাজ্জাদ হুসাইন মুন্না, সোলায়মান সাগর, রিয়াসাল রাকিব, হাসান সজিব, সুস্মিতা আক্তার রিপা ও তানিয়া আক্তার।

আরএআর