বিজ্ঞাপন

ঢাবি ছাত্রশক্তির হারিকেন ও হাড়ি পাতিল বিক্ষোভ

ঢাবি ছাত্রশক্তির হারিকেন ও হাড়ি পাতিল বিক্ষোভ

জাতীয় ছাত্রশক্তি সারাদেশে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হারিকেন, মাটির চুলায় রান্না, ও হাড়ি পাতিল বিক্ষোভ করেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ সমাবেশ করেছেন। 

এ সময় বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই, বিদ্যুৎ ছাড়া আজব বিল, পি এম বসে বানায় রিল, ভুতুড়ে বিলমিটারে, বিদ্যুৎ নাই ঘরে, সন্ত্রাসীদের বাপের নাম, তারেক রহমান সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। 

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী। সাধারণ সম্পাদক আলামিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

আল আমিন সরকার বলেন, বর্তমানে যে সরকারটা রয়েছে এটা আসলে বিত্তবানদের সরকার। আপনার আমার মত যারা মধ্যবিত্ত রয়েছে নিম্ন মধ্যবিত্ত রয়েছে তাদের এই সরকার আসলে প্রতিনিধিত্ব করে না। আমি আজকে একটা ভবিষ্যৎবাণী করে দেব, আগামী সাড়ে চার বছর যত সংকট আসবে সেই সংকটের মুখোমুখি হব, শিকার হবো এই আমরা- যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত।

সমাবেশে তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, যখন কথা বলতে যাই বাংলাদেশ সরকারের পরিস্থিতি নিয়ে, তখন কোনটা ছেড়ে কোনটা বলবো এটা বোঝা বড় দায় হয়ে গিয়েছে। ফ্যামিলি কার্ডের দিকে তাকান, ফ্যামিলি কার্ডের আইডিয়া যখন বাজারে আসলো, আমরা সবাই এটার বিরোধিতা করেছি যে- এই টাকাটা কই থেকে আসবে এবং বর্তমানে কি দেখতে পাচ্ছি? এই ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি সরকারের যে বিকৃত যৌন লালসা, সেই বিকৃত যৌন লালসার একটা হাতিয়ার হিসেবে তারা এটাকে ব্যবহার করছে। ফ্যামিলি কার্ডের কথা বলে ধর্ষণ করা হচ্ছে, রাত বারো টায় পুকুর পাড়ে ডাকা হচ্ছে, কিশোরীকে ধর্ষণ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, এই সরকার শুধুমাত্র ফ্যামিলি কার্ডের জরিপের জন্য, তার দলের নেতার পকেট ভরার জন্য ২ হাজার কোটি টাকা অপচয় করছে। এখন সব অর্থনীতিবিদ একযোগে বলছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের জন্য রাষ্ট্রের যে অর্থ সংকট এটা আরো চরমে পৌঁছেছে। এবং গত চার মাসে রাষ্ট্র ৬০ হাজার কোটি টাকার বেশি ঋণ নিতে বাধ্য হয়েছে, এরপর আমাদের বিদ্যুৎ খাতে তাকালে দেখি শুধু খাম্বা আছে। সেই ২০০৪, ২০০২ সালের যুগে আমরা ফিরে যাচ্ছি। বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মাঝে আসে।

জেআই