বিজ্ঞাপন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েও বাঁচানো গেলো না রাবির সায়মনকে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েও বাঁচানো গেলো না রাবির সায়মনকে

স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাবির আইবিএর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

সাইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইবিএর অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, সাইমন আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। মরদেহ তার চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।

জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

জুবায়ের জিসান/এমএমবি