নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কমিউনিটির জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন বিনামূল্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা চালু করেছে সুখী গ্রামীণ হেলথটেক লিমিটেডের আওতাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’।
সোমবার (১৭ আগস্ট) একটি নতুন উদ্যোগ ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা তাদের এনএসইউ-নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা পাবেন, যা দিনরাত ২৪ ঘণ্টা সহজলভ্য থাকবে।
এই উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ এনএসইউ কমিউনিটি এখন সুখীর ইনস্ট্যান্ট সাইকোলজিস্ট সেবার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কাউন্সেলর ও সাইকোলজিস্টদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো সময় দিনে বা রাতে কথা বলতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে সুখী যুক্ত হলো এনএসইউ কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টারের সঙ্গে, যেখানে ভার্চুয়াল সাপোর্টের মাধ্যমে এনএসইউ কমিউনিটির জন্য মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হলো।
গ্রামীণ হেলথটেকের সিইও ড. আরমান আহমেদ সিদ্দিকী বলেন, মানসিক স্বাস্থ্যের জন্য সহায়তা প্রয়োজন হলে তা কখনোই দ্বিধা অথবা সমালোচনার ভয়ে এড়িয়ে যাওয়া উচিত যাবে না। সুখীতে আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মনের কথার যথাযথ সহানুভূতি, গোপনীয়তা এবং সম্মান পাওয়া উচিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি আব্দুল হান্নান চৌধুরী বলেন, এই সেবাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রফেশনাল হেল্প সবার জন্য খুবই সহজলভ্য এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে হয়। কোনো শিক্ষার্থী তার জীবনের কঠিন মুহূর্তে যেন একা লড়াই না করে।
এই সেবার মাধ্যমে এনএসইউ কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টারে বিদ্যমান মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থার সঙ্গে সুখীর ভার্চুয়াল মেন্টাল ওয়েলনেস সাপোর্ট যুক্ত হচ্ছে, যা শিক্ষার্থী ও এনএসইউ কমিউনিটির সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করবে। এই উদ্যোগের আওতায় এনএসইউতে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা সুখীর ইনস্ট্যান্ট সাইকোলজিস্ট সেবার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কাউন্সেলর ও সাইকোলজিস্টদের সঙ্গে দিনের ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন বিনামূল্যে টেলি-মেন্টাল হেলথ কাউন্সেলিং নিতে পারবেন। ফলে মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব, সম্পর্কজনিত সমস্যা, অ্যাকাডেমিক বা কর্মক্ষেত্রের চাপসহ বিভিন্ন মানসিক ও আবেগগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনের মুহূর্তেই পেশাদার সহায়তা পাবে। ব্যবহারকারীরা তাদের সুবিধাজনক সময়ে ৩০ থেকে ৪৫ মিনিটের একটি কাউন্সেলিং সেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। প্রতিটি সেশন শতভাগ গোপনীয়, যা নিশ্চিত করে যে কথোপকথন শুধুমাত্র ব্যবহারকারী ও কাউন্সেলরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এসএএস
