বিজ্ঞাপন

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে টেক্সাথন ও টেক্সটাইল জব ফেয়ার সম্পন্ন

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে টেক্সাথন ও টেক্সটাইল জব ফেয়ার সম্পন্ন

টেক্সটাইল ও অ্যাপারেল খাতের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জাতীয় উৎসব ‘এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬’।

গত ১৫ থেকে ১৭ আগস্ট এইউএসটি ক্যাম্পাসে ‘এএটিসিসি এইউএসটি স্টুডেন্ট চ্যাপ্টার’-এর আয়োজনে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়। দেশজুড়ে ২১টি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’।

অনুষ্ঠানের সমাপনী ও বিভিন্ন অধিবেশনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউএসটির উপাচার্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজার মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়ারল মোদা ইনফান্তিলের কান্ট্রি ম্যানেজার ইমরান খান।

এছাড়া, উৎসবের মূল টাইটেল স্পন্সর ‘লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড’ এবং জব ফেয়ারের টাইটেল স্পন্সর ‘অকো-টেক্স গ্রুপ’-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

“উইভ আইডিয়াজ, ইনোভেট ফিউচার্স” প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে টি-শার্ট ডিজাইন, টেক্সটাইল কুইজ, ফ্যাব্রিক ডিজাইন, টেকনিক্যাল আইডিয়া ডিসপ্লে, ব্র্যান্ডিং ও কেস স্টাডি সমাধানের ওপর ৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আর্ট প্রদর্শনী ‘থ্রেডস অ্যান্ড স্ট্রোকস’ এবং গ্র্যান্ড ফ্যাশন শো দর্শকদের নজর কাড়ে।

উৎসবের শেষ দুই দিন ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিত হয় ‘এইউএসটি ন্যাশনাল টেক্সটাইল জব ফেয়ার’। অকো-টেক্স গ্রুপ, লাইফ টেক্সটাইল, কোটস ও ফোর্টিস গ্রুপসহ ৬টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সিভি গ্রহণ, অন-স্পট ইন্টারভিউ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।

জেআই

বিজ্ঞাপন