বিজ্ঞাপন

কুবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

কুবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেটের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই অধ্যাপককে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেওয়া হয়।

মনোনীত দুই শিক্ষক হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান খান এবং অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ১৭(১)(ঘ) ও ১৭(২) ধারা অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৪ সালের ২৯ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সরকার মনোনীত সদস্য হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত দুই শিক্ষক মনোনয়নের তারিখ থেকে দুই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনের অনুলিপি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এজেডআর/এসএএস