বিজ্ঞাপন

আগামী ২৩ আগস্ট ঢাবিতে পালিত হবে কালো দিবস

আগামী ২৩ আগস্ট ঢাবিতে পালিত হবে কালো দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সংঘটিত অমানবিক ও নিন্দনীয় ঘটনার স্মরণে আগামী ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করা হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী, রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এ ছাড়া বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য যে, ২০০৭ সালের আগস্টে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাবির জিমনেসিয়াম মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাসদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময়ের এসব বেদনাবিধুর ও নিন্দনীয় ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ আগস্ট ঢাবিতে ‘কালো দিবস’ পালন করা হয়।

 এজেডআর/আরএফ